হত্যা মামলায় সাজাপ্রাপ্ত  রফিকুল অফিয়ালকে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0
144

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

Advertisement

এরই ধারাবাহিকতায় গতকাল ২২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ০৪:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন সোনারং এলাকা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ১০/০৮/২০০৮ ইং, জিআর নং-১২৭/২০০৮ (উলিপুর), দায়রা নং-৯১/২০১১, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম @ অফিয়াল (৫৩), পিতা-মৃত রজব আলী, সাং-পত্র নবিশ, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here