সড়ক দূর্ঘটনায় আদিতমারি সমাজসেবা অফিসার নিহত

0
543
তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর কাকিনা সড়কের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা।
তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, গত বৃহঃবার তার নানীর মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান শরিফুল ইসলাম। রোববার অফিসে যোগ দিতে শনিবার বিকেলে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় গংঙ্গাচড়া শেখ হাসিনা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আদিতমারী ইউএনও আসাদুজ্জামান এবং উপজেলা পরিষদের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here