রূপসায় বৃদ্ধের হাত পায়ের রগ কর্তন

0
603
রূপসা প্রতিনিধি,খুলনা: খুলনার রূপসা উপজেলায় সাদ্দাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৃত সামছুুউদ্দিন এর ছেলে সাদ্দাম সকালে রূপসা ব্রিজের নিচে এলে ৭/৮ জন দুর্বৃত্ত তার দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়ে  চলে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। আহতকে খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here