সড়ক দুর্ঘটনা যুবলীগ নেতা নিহত, আহত ৪

0
1246

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের ভুয়াপুর লিঙ্করোডে সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো চারজন আহত হয়।

Advertisement

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, রংপুর থেকে একটি পাজেরো জিপে যুবলীগের নেতা জুয়েল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৬টার দিকে জিপটি ভুয়াপুর লিঙ্করোডের এলেঙ্গায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনিসহ জিপের ৫ জন আহত হয়। তাদেরক উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here