সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

0
639

কক্সবাবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

Advertisement

জানা গেছে, ঢাকাগামী স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here