সৎ আদর্শবান ও জনবান্ধব ওসি মো: আবুল বাশার

0
1256

বরগুনা জেলার আমতলী থানার ওসি মো: আবুল বাশার সৎ ও আদর্শবান হওয়ায় সর্বস্তরের মানুষের কাছে আজ প্রিয় অভিভাবকের আসনে জনবান্ধব ওসি হিসেবে সকলেই স্বীকার করেন। অল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলার যথেষ্ঠ পরিবর্তন হয়েছে। চোর, ডাকাত, মাদক সন্ত্রাসের কাছে এক আতংক ওসি বাশার। অপরাধ বিচিত্রার সাথে একান্ত সাক্ষাতে ওসি বাশার বলেন-আমি আমতলী থানায় জয়েন্ট করেছি ২৮/০৩/২০১৯ ইং হতে এখন পর্যন্ত সাত মাস হয়েছে এর মধ্যে দুশতাধিক বিভিন্ন অপরাধের মামলা রুজু হয়েছে আমার থানায়। মাদক মামলা প্রায় ৬০ টির উপরে শতাধিক মাদক মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সর্বশেষ ২৬/১০/২০১৯ ইং তাং ৫৯০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই। সেদিনও দুই কেজি গাজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই। এসপি স্যার মহোদয়ের নির্দেশে মাদক সন্ত্রাস জঙ্গি চোর, ডাকাত নির্মূলে আমরা বদ্ধ পরিকর। কোন অপরাধীর জন্য দল ও দলের কোন প্রভাবশালীর সুপারিশ গ্রহণযোগ্য নহে।

Advertisement

মাদক সন্ত্রাস এবং কিশোর গ্যাং ও তাদের গডফাদার এদের ব্যাপারে আপনার অবস্থান কি? জানতে চাইলে তিনি বলেন-আমি আগেই বলেছি মাদক সন্ত্রাসের ব্যাপারে এসপি মহোদয়ের কঠোর নির্দেশনা পেয়ে কঠোর অবস্থানে আছি এবং থাকবো, শুদ্ধি অভিযান চলছে ইতিপূর্বে মাদক ব্যবসায়ী সহ অনেক অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছি। বর্তমানে অনেক অপরাধীই আত্মগোপন করে আছে অচিরেই তাদেরও আটক করতে সক্ষম হবো শুদ্ধি অভিযানও অব্যাহত থাকবে।

আর একটা বিষয় না বললেই নয় কিশোর গ্যাং এর ব্যাপারে আপনি জানতে চেয়েছিলেন। বর্তমান সময়ে কিশোর গ্যাং একটা মহামারি আকার ধারণ করেছে। এটা সমাজের জন্য খারাপ সংকেত।

এটা থেকে উত্তোরণের পথ সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সমাজের ও কিশোরদের অভিভাবকদের সচেতন হওয়া বাঞ্চনীয়। আমরা প্রতিনিয়ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায়, প্রতি সপ্তাহে একদিন করে কাউন্সিলিং করে যাচ্ছি। তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিযে যাচ্ছি। ছাত্র ছাত্রীরা যাতে পথভ্রষ্ট হয়ে না যায়। সবশেষে সকলের সহযোগীতায় এক সময়ে সমাজ থেকে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব হবে ইনশাল্লাহ।

অল্প সময়ের মধ্যে সর্বস্তরের মানুষের কাছে প্রিয় এক অভিভাবক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত- কতটুকু জনগনকে সেবা দিতে পেরেছি জানিনা তবে শতভাগ সেবা দেওয়ার জন্য রাষ্ট্রের পবিত্র পোষাক পড়ে সেবা দিয়ে যাচ্ছি এবং দিন রাত সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি।

আমার থানা এরিয়ার প্রতিটা এলাকায় উঠান বৈঠক করে যাচ্ছি বিভিন্ন সমস্যায় পড়ে থানায় আগত মানুষের কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। থানায় অভিযোগ করিতে কোন টাকা পয়সা নেওয়া হয়না যদি কোন অফিসার টাকা নেয় এমন তথ্য প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আর আমার থানা এরিয়ায় কোন দালালের জায়গা নেই কোন অপরাধীর পক্ষ নিয়ে দালালী করতে আসলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাল্য বিবাহের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন শিক্ষিত সমাজের মাঝে বাল্য বিবাহ প্রথা একটু কম মফস্বল এলাকায় কম শিক্ষিত পরিবারের মাঝে এমনটি দেখা যায় ভূল সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন না।

অধিকাংশ বাল্য বিবাহ সম্পন্ন হয় গোপনে সোর্সে এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি তখন সময় ক্ষেপন না করে ঘটনা স্থলে ছুটে গিয়ে বিবাহ বন্ধ করে দেই, বর কনের অভিভাবকদের বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করি তাদের ভূল যাতে ভেঙ্গে যায় সেই ধরনের নির্দেশনা দেই। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

চাঁদাবাজ, চোর ডাকাতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন-‘আগেই বলেছি, সকল অপরাধীদের ব্যাপারে কঠোর অবস্থানে আছি। আর কঠোর অবস্থানে থাকার কারণে অনেকটা পরিবর্তন আসছে।

ভোলায় নবীজিকে নিযে কটুক্তি করেছিল ফেইসবুকের মাধ্যমে একটি হিন্দু ছেলে সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করেছিল তখন সেখানে প্রশাসন ও বিক্ষোভকারীদের মাঝে যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে হতাহত হয়েছিল অনেক মুসলমান এ ব্যাপারে  জানতে চাইলে তিনি বলেন।

আমিও মুসলমান নবীজিকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে সেটা আমিও মেনে নিবো না। তবে একটি কুচক্রীমহল, বাংলাদেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। থানার সুবিধা অসুবিধার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন-

সুবিধা অসুবিধা থাকবে, দায়িত্বে অবিচল নিজেকে রেখে এগিয়ে যেতে হবে। জনগনের সেবা নিশ্চিত করতে হবে। আর জনগনের সেবা নিশ্চিত করাটাই হলো মূল লক্ষ্য।

তবে কিছু সমস্যাতো রয়েছেই আপনাদের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ থাকবে। দীর্ঘদিন ধরে থানায় জনবল সংকটের যে সমস্যা সেটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে বিবেচনা করার অনুরোধ রইলো। ৩৬ কি: মি: হাইওয়ে একটি গাড়ী দিয়ে দিনে রাতে ডিউটি করে, সেখানে আরো কিছু গাড়ী বাড়ালে কাজের গতি আরো বেগবান হবে।

বরিশাল জেলার উজিরপুর থানার ৭ নং পৌর ওয়ার্ড উজিরপুর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এই কৃতি সন্তানের গর্বিত পিতা-মৃত-আব্দুর হালিম হাওলাদার, মাতা- মিসেস মেরিনা হালিম, চার ভাই বোনের মধ্যে ওসি বাশার মেঝো ছোটবেলা থেকেই ছিল শান্ত স্বভাবের ছাত্র হিসেবে ছিল খুব মেধাবী,

১৯৯৫ সালে উজিরপুর ওটরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি তে প্রথম স্থান লাভ করেন, ১৯৯৭ সালে সরকারী ফজলুল হক কলেজ, চাখার থেকে এইচ এস সি তে মানবিক বিভাগে ১ম স্থান লাভ করেন।

 পরে বিএন খান ডিগ্রি কলেজ থেকে দ্বিতীয শ্রেণীতে ডিগ্রি পাশ করেন। পড়াশুনা শেষ করে ২০০৩ সালে পুলিশ বাহিনীতে এ এস আই পদে যোগদান করেন।

 আউট ক্যাডেট হিসেবে সারদা রাজশাহীতে সফলতার সহিত ট্রেনিং শেষ করেন। বিভিন্ন থানায় দক্ষ ও যোগ্যতার বলে অল্প সময়ে পদোন্নতি পেয়ে আজ ওসি মো: আবুর বাশার, পারিবারিক বিষয়ে জানতে চাইলে, সহধর্মিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

তাইয়েবা বাশার আত্বিফ তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তাহসিনা বাশার আসফি প্রথম শ্রেণিতে অধ্যায়নরত আছে। দুটো কন্যা সন্তান ও সহধর্মীনিকে নিয়ে বেশ সুখেই আছি আলহামদুলিল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here