স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা

0
897

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘুমিয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

Advertisement

নিহত আমেনা খাতুন (৫৬) উপজেলার রাজগাতি ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে মাহতাব উদ্দিনের আচরণে তাকে অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে। রাতে বা সকালে স্ত্রীর সঙ্গে তাকে কোনো ঝগড়া করতে শোনেননি প্রতিবেশীরা। সকালে মাহতাব চিৎকার চেঁচামেচি শুরু করলে তার বাড়িতে গিয়ে প্রতিবেশীরা আমেনা খাতুনের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। ওই সময় মাহতাব চিৎকার করে স্ত্রীকে তিনি নিজেই হত্যা করেছেন বলে সবাইকে জানাতে থাকেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং মাহতাব উদ্দিনকে আটক করে নিয়ে যায়। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, শনিবার ভোররাতের দিকে আমেনা খাতুন নামের ওই নারীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্বামী মাহতাব উদ্দিনই তার স্ত্রীকে হত্যা করেছে। মাহতাব উদ্দিনের আচরণে তাকে অপ্রকৃতস্থ বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here