স্বামীর নির্যাতনে স্ত্রী অন্ধ

0
728

স্বামীর নির্যাতনে স্ত্রী অন্ধ- সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় এক স্কুল শিক্ষিকা স্ত্রীর চোখে কিল ঘুষি মেরে অন্ধ দিয়েছে স্বামী।

Advertisement

 

গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়াইর শৈলারডেবা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিনা বড়ুয়া রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। চোখ গুঁড়িয়ে দেয়ায় অন্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী। রিনা বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী লিটন বড়ুয়া তার সৎ মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। সৎ মায়ের কথা ধরে লিটন স্ত্রী রিনাকে প্রতিনিয়ত নির্যাতন করে। সৎ মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামীকে দেখে ফেলেন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে বেঁধে দুই চোখে ঘুষি মারতে থাকেন স্বামী। এতে স্ত্রীর রিনার দুই চোখ গুরুতর জখম হয়। আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তার চোখ দুটি মারাত্মকভাবে জখম হয়েছে। আপাততে তিনি চোখে দেখছেন না। তার উন্নত চিকিৎসা দরকার। উখিয়া থানা পুলিশের ওসি আবুল খায়ের জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here