গণধর্ষণের শিকার সেই গৃহবধূকে দেখতে গেলেন হিরো আলম

0
603

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই গৃহবধূকে দেখতে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

Advertisement

 

শনিবার সকালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করে হিরো আলম বলেন, গরীব গরীবের দুঃখ বোঝে, তাই আমি এতোদূর থেকে ছুটে আসছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে। তিনি আরো বলেন, নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন। নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল থেকে হিরো আলম ওই গৃহবধূর সুবর্ণচরের বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্তনা দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here