স্বামীকে খুঁজতে এসে আশ্রয়দাতার হাতে ধর্ষণের শিকার গৃহবধু

0
593

চট্টগ্রাম নগরের লালখান বাজারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধু নিখোঁজ স্বামীর সন্ধানে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছিলেন। পূর্ব পরিচয় সূত্রে চট্টগ্রাম এসে ধর্ষকের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন গৃহবধু।

Advertisement

শনিবার (৭ নভেম্বর) খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা ১৪ নম্বর গলিতে একটি ভাড়া বাসায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই গৃহবধু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন।

এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) সকালে লালখান বাজার এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত মো. মনির হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শীলব্রত বড়ুয়া জানান, স্বামীকে খুঁজতে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরে আসেন ওই গৃহবধু। চট্টগ্রাম এসে শুক্রবার পূর্ব পরিচয় সূত্রে লালখান বাজার মতিঝর্ণা এলাকার মনির হোসেনের বাড়িতে আশ্রয় নেন। শনিবার সকালে মনিরের স্ত্রী গার্মেন্টেসে চলে যায়। ফাঁকা বাসায় মনির মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানির পর শনিবার রাত আটটার দিকে স্থানীয় লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক জানান, ধর্ষিতা নারী একসময় লালখানবাজার মতিঝর্ণা এলাকায় স্বামীসহ ভাড়া বাসায় থাকতেন। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মাসখানেক আগে তিনি বাসা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান। গত শুক্রবার তিনি চট্টগ্রাম আসলে পূর্বপরিচিত প্রতিবেশী মনির হোসেন তার স্বামীকে খুঁজে দিতে সহায়তা করবে বলে নিজ বাসায় আশ্রয় দেয়।

তিনি বলেন, ‘মেয়েটি অভিযোগ করেছে, আশ্রয়দাতা মনির তাকে ধর্ষণ করেছে। বিষয়টি যখন জানাজানি হয় তখন মনিরের ঘনিষ্ঠ বখাটে বন্ধুরা ওই বাসায় গিয়ে মেয়েটিকে উল্টো বিভিন্নভাবে দোষারোপ করে। জানতে পেরে শনিবার রাতে স্থানীয় লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত মনিরকে গ্রেফতার করা হয়েছে। বখাটেদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here