স্বাক্ষরিত হল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋন চুক্তি

0
559
স্বাক্ষরিত হয়েছে বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋন চুক্তি। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০.৩০ টায় বেইজিংয়ে অবস্থিত এক্সিম বাংকের হেড অফিসে বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋন চুক্তি স্বাক্ষরিত হয়। এ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মোঃ জাহিদুল হক, অতিরিক্ত সচিব ইআরডি, এবং মি.সুন পিং (ঝঁহ চরহম), চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে ৬ সদস্যের  প্রতিনিধি দল বর্তমানে চীনে অবস্থান করছে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের জন্য ২.৬৭ বিলিয়ন ডলারের ঋন চুক্তি স্বাক্ষর হয়।
         এ স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তাবৃন্দ এবং চীনে বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here