Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-meta-query.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/default-filters.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/script-loader.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/rest-api/endpoints/class-wp-rest-global-styles-controller.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-script-modules.php on line 1
Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/www/html/wp-includes/class-wp-meta-query.php:1) in /var/www/html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1563
গজারিয়ার জঙ্গী রাসেল এখন ধরা ছোঁয়ার বাহিরে! নামমাত্র ব্যবসা, কোটি কোটি টাকা এবং বিশাল সম্পদের বিষয়টি রহস্য ঘেরা! - Aparadh Bichitra
গজারিয়া সংবাদদাতাঃজঙ্গী সংশ্লিষ্ঠতার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকার পরও এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছে জঙ্গী রাশেল ওরফে ঝাউরা রাশেল দেওয়ান।মুন্সিগঞ্জের গজারিয়ার,গুয়াগাছিয়ার জামাল পুর গ্রামের সেকান্দর আলী দেওয়ানের কনিষ্ঠ পুত্র রাশেল দেওয়ান। চট্টগ্রামের হাট হাজারীর মাদ্রাসার ছাত্র রাশেল বর্তমানে দেশের বিভিন্ন জঙ্গী সংগঠনের সাথে জড়িত থেকে অর্থ যোগান দিচ্ছেন বলে এমন অভিযোগ দীর্ঘ দিন থেকে তার বিরুদ্ধে।
বিভিন্ন সূত্র অনুসন্ধানে জানা গেছে।গত সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের পরবর্তী ক্ষমতাসীন দল আওয়াশীলীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে জ্বালাও পোড়াও গাড়ী ভাংচুর ও বোমা আগুন সন্ত্রাস সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাছ কেটে রাস্তা ব্যাড়িক্যাড দেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ এর গজারিয়া থানায়। তার বর্তমান কর্মকান্ড,চাল-চলনের মধ্যে জঙ্গী সংশ্লিষ্টতার গন্ধ রয়েছে। নামমাত্র পোল্টি ফার্ম ব্যবসার মাধ্যমে হঠাৎ কোটি কোটি টাকাও সম্পদের বিষয়টির অন্য আলামত লক্ষ্যণীয়। নামে বেনামে একাধিক ব্যাংক একাউন্টের লেনদেন করেছে উক্ত জঙ্গী রাশেল। জঙ্গী রাশেল নিষিদ্ধ একাধিক সংগঠনের সাথে জড়িত বলে সূত্র জানান। গোপনে গোপনে বিভিন্ন এলাকার মহিলাদের নিয়ে গোপনে মিটিং করার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতেই প্রমাণিত হয় তার জঙ্গী সম্পৃক্তার রহস্যময় বিষয় গুলো। এলাকার উঠতি কিছু যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলা ভাইয়ের মত সন্ত্রাসী কর্মকান্ড করার ও অভিযোগ পাওয়া গেছে। এই জঙ্গী রাশেলের কাছে প্রচুর পরিমান অবৈধ অস্ত্র ও বোমা রয়েছে তাকে গ্রেফতার করলে দেশের জঙ্গী তৎপরতার বিষয়ে গুরুত্ব তথ্য জানাযাবে। উক্ত জঙ্গী তার অপকম জানতে জানতে বিভিন্ন মাধ্যমে থানা পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে এখনও ধরা ছোঁয়ার বাহির রয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর গ্রামের সেকান্দার আলী দেওয়ানের কনিষ্ঠ পুত্র রাশেল দেওয়ান ওরফে জঙ্গীরাশেল। ছোট বেলাই মাদ্রাসায় পড়া অবস্থায়। এক দিন হঠাৎ উধাও হয়ে যান এরপর এক এসে সুন্দরী ললনাকে প্রেমের ফাঁকে ফেলে ঘর থেকে বাহির করে। সুন্দরী ললণাকে নিয়ে বহুদিন পর বাড়িতে হঠাৎ হাজির হন। কিছুদিন পর ঐ মহিলাকে তাড়িয়ে দিয়ে এর পর থেকে শুরু হয় তার বিতর্কিত কর্মকান্ড। বর্তমানে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী বাজার এলাকায় পোল্টিফার্মও অন্য গোপন ব্যবসার অন্তরালে জঙ্গীও সন্ত্রাসী কর্মকান্ড করছে তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হয়ে ব্যবস্থা নেওয়া দরকার বলে বিভিন্ন মহলে মনে করেন। তা নাহলে যে কোন সময় জঙ্গী রাশেল বড় ধরণের অঘটন ঘটাতে পারে।উক্ত জঙ্গীর বিরুদ্ধে গজারিয়া,মতলব উত্তর থানায় সহ বিভিন্ন থানায় জ্বালাও পোড়াও ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।কিছু দিন আগে এই জঙ্গী নিজের অপকর্ম ঢাকতে বি এন পিতে ঢুকতে তার বাড়িতে বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে নিয়ে এক মহা ভুড়িভোজের আয়োজন করে। ।ক দিন আগে জামাল পুর গ্রামের কৃষক আব্দুল বাতেনের বাড়িতে তার দলবল ও অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে বহু লোক আহত করে এই ব্যাপারে ¯হানীয় থানায় মামলা হয়।অন্য সূত্রে জানান,উক্ত জঙ্গীর কাছে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলা বারুদ রয়েছে।বর্তমানে জঙ্গী বিএনপিতে ঢুকার চেষ্ঠা করছে।