স্বপরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক

0
1901

পবিত্র ওমরাহ হজ্ব পালনে স্বপরিবাওে সৌদি আরব গেছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃমুজিবুল হক এমপি।
৮ মে রাত ৮ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দও হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে সৌদি আরবের উদ্দ্যেশে যাত্রা করেন মন্ত্রী। সৌদি সফর কালে মন্ত্রী পবিত্র ক্বাবা শরীফ জিয়ারত ও পবিত্র ওমরাহ হজ¦ পালন ছাড়াও তিনি মদিনায় প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা(সঃ) এর পবিত্র রওয়াজা শরীফ জিয়ারত করবেন। এ সময় তিনি জেদ্দা ও রিয়াদে অবস্থান কালে সৌদি আরবে অবস্থান রত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা সহ বিভিন্ন উপজেলার প্রবাসী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি‘র সাথে মাননীয় মন্ত্রীর সহ ধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট হনুফা আক্তার রিক্তা, মাননীয় মন্ত্রীর একমাত্র কন্যা সন্তান জান্নাতুল মাওয়া রিমু, মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ এস এন ইউসুফ সহ মোট ৯ জন পবিত্র ওমরাহ হজ্ব পালন করবেন। ৬ দিনের এই সফর শেষে মাননীয় মন্ত্রী আগামী ১৪ মে দুপুর ২টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে এসে পৌছবেন। মাননীয় মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দ গ্রাম নিজ জেলা কুমিল্লা সহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here