ষ্টাফ রিপোর্টার ঃ
ভোলা চর ফ্যাশন এলাকার আমিনাবাদ দাখিল মাদ্রাসার সুপার পদে জাল সার্টিফিকেট ও জাল স্বাক্ষর নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে হাত করে অদ্য বদি সুপার পদে বহাল তবিয়তে তার কাজ কর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসা কমিটির এক সদস্য জানান। উক্ত নুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার এবং এমপিদের সই জাল করতে দক্ষতার পরিচয় রেখেছে। তাছাড়া উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জাকব এর ব্যাক্তিগত কাগজ পত্র জাল ও স্ক্যানিং করে শিক্ষা অধিদপ্তরকে বোকা বানিয়ে ২ জন ব্যাক্তি হযরত আলী ও নুর জাহানকে নিয়োগ করেছেন এটা কি বৈধ তাছাড়া উক্ত ২ ব্যাক্তিকে নিয়োগ দিয়ে তাদের নিকট হতে হাতিয়ে নিয়েছেন লক্ষ টাকা। উক্ত বিষয়ে জনৈক সিরাজুল ইসলাম বাদি হয়ে গত ২০১৩ সালের ২০শে জুন চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়রী করেন, এ বিষয়ে শিক্ষা অফিসার জিয়া উল হক মিনালকে জিজ্ঞাসা করিলে তিনি বিষয়টি জানেন না এবং উক্ত বিষয়ে প্রমানাদি সংগ্রহ করে নূরুল ইসলামকে আইনের আওতায় আনবেন বলে আশ্বস্ত করেন।
দুর্নীতিবাজ সুপার মাওঃ নুরুল ইসলামের অবৈধ নিয়োগ বানিজ্য
Advertisement
Advertisement
