স্ত্রীকে ধর্ষণ স্বামীর সামনে

0
689

গাড়ি থেকে শক্তি প্রয়োগ করে, অস্ত্রের ভয় দেখিয়ে টেনে আনা হলো ২২ বছর বয়সী এক যুবতী স্ত্রীকে। এরপর তার স্বামী ও এক নিকটাত্মীয়ের সামনে ধর্ষণ করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটেছে গুরগাঁও সেক্টর ৫৬ তে। হরিয়ানার এ ঘটনায় পুলিশ বলছে, সেখানে গত কয়েক মাসের তুলনায় ধর্ষণ ও যৌন নির্যাতন বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ওই অপরাধে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

এতে বলা হয়, ধর্ষিতা ওই নারী পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তার এক নিকটাত্মীয়ের গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় ওই গাড়িতে তার স্বামীও উপস্থিত ছিলেন। তাদের গাড়ি গুরগাঁও সেক্টর ৫৬-এর বিজনেস পার্ক টাওয়ারের কাছে পৌঁছতেই তা থামে। এ সময় তার স্বামী প্রাকৃতিক কর্ম সম্পাদন করতে গাড়ি থেকে নামেন। গাড়িতে তখন ওই যুবতী বধু ও তার ওই নিকটাত্মীয়। পুলিশের কাছে করা অভিযোগ মতে, অকস্মাৎ সেখানে উপস্থিত হয় দুটি গাড়ি। তা থেকে নেমে আসে মানুষরূপী চার নরপিশাচ। তারা তাদের কাছে জানতে চায়, কেন গাড়ি থামানো হয়েছে। এক পর্যায়ে তারা ওই যুবতীকে গাড়ি থেকে টেনে বের করে নেয়। তাদের একজন ওই যুবতীকে যৌন নির্যাতন করতে থাকে। অন্যতিন নরপিশাচ এ সময় তার স্বামী ও ওই নিকটাত্মীয়কে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। পালিয়ে যাওয়ার আগে তারা নির্যাতিত যুবতী ও তার পরিবারকে করুণ পরিণতির হুমকি দেয়। বলা হয়, এ নিয়ে পুলিশে গেলে তাদেরকে হত্যা করা হবে। এ বিষয়ে গুরগাঁও পুলিশ প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মানিশ সেহগাল বলেন, গুরগাঁওয়ের সোহনা এলাকার জোহালকা গ্রামের বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here