স্কুল ছাত্রী ও বৃদ্ধার লাশ উদ্ধার

0
679

বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধা ও স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মৃত অমূল্য বড়ালের স্ত্রী শেফালী রানী বাড়ৈ (৭০) এর লাশ শুক্রবার রাতে উদ্ধার করা হয় উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে।

Advertisement

পরিবারের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, ওই বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করলেও পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করেছে, নং-১৫(১১.৮.১৮)। অন্যদিকে কারফা পাবলিক একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি বিশ্বাস (১১) শুক্রবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের স্বজনেরা প্রিয়ন্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে প্রচার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি রানী প্রিয়ন্তিকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী প্রিয়ন্তি পাশ্ববর্তি উজিরপুর উপজেলার কারফা গ্রামের দিন মজুর নগেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে। উজিরপুর থানা পুলিশের সহায়তা নিয়ে ওসি জানান, প্রিয়ন্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। প্রিয়ন্তির পরিবার সত্য গোপন করায় হাসপাতাল থেকে প্রিয়ন্তির লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১৪(১১/৮/১৮)। উদ্ধরকৃত দু’টি লাশ ময়না তদন্তের জন্য পুলিশ বরিশাল মর্গে প্রেরণ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here