ডাকাত দলের হামলায় এক বৃদ্ধার মৃত্যু

0
639

চাঁদপুরে ডাকাত দলের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম মৃত ফয়েজ উল্লাহ আল ফারুকের স্ত্রী। তার ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ৫/৬ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত চাঁদপুরের বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামে সালেহা বেগমের ঘরে প্রবেশ করে।

Advertisement

ওই ঘরে তিনি ও তার পুত্রবধূসহ এক নাতনি বসবাস করতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বৃদ্ধা সালেহা বেগম ঘরের বাইরে গেলে মুখোশ পরিহিত ডাকাত দল তাকে জাপকে ধরে। এ সময় ডাকাতদল বসতঘরে প্রবেশ করে পুত্রবধূ তাহমিনা আক্তারের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নেয়। বৃদ্ধা সালেহা বেগম বাঁধা দিলে ডাকাত দল তাকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here