সোনারগাঁয়ে দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাত গ্রেফতার

0
588

জাকিয়া সুলতানা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুুতির কালে অস্ত্র সহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত শনিবার রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়নের সামনে একদল ডাকাত দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিতিতে অভিযান চালিয়ে ৪ টি ধারালো অস্ত্র সহ ৭ ডাকাত কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ওমর আলী পিরোজ পুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে, মোঃ রবিন একই গ্রামের আব্দুর রহমানের ছেল, নয়ন মিয়া গোহাট্র গ্রামের জাকির হোসেনের ছেলে, বিজয় মিয়া ছোট সাদিপুর গ্রামের জামান মিয়ার ছেলে, ও স্বাধীন শিকদার হাবিবপুর গ্রামের হিরু মিয়ার ভাড়াটিয়া জসিম শিকদারের ছেলে, নবীন হোসেন সাদিপুর গ্রামের মোবারক হোসেনের বাড়ির ভাড়াটিয়া আহাম্মদ আলীর ছেলে, তাছাড়া সাইফুল ইসলাম শাওন উপজেলার পিরোজপুর এলাকার তাজিম উল্লাহর ভাড়াটিয়া মনির ড্রাইভারের ছেলে।

Advertisement

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিওিতে এস আই আব্দুল হক শিকদারের নেতৃত্বে এ এস আই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর আলী, সাইফুল ইসলাম শাওন, নবীর মিয়া, নয়ন মিয়া,বিজয় মিয়া, স্বাধীন শিকদার সহ ৭ জনের ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here