কমলনগরে সন্ত্রাসী হানিফ বাহিনীর হামলায় ডা: ইউসুফের দোকান ভাংচুর ও মালামাল লুট

0
598

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে সন্ত্রাসী হানিফ ও তার বাহিনী হামলা করে ডা: ইউসুফের দোকান ভাংচুর ও ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে । গত ১লা জুন শুক্রবার দুপুর ২টা হাজিরহাট ফোরকানিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এই ব্যাপারে কমল নগর থানায় মামলা হয়েছে। ডা: ইউসুফ জানায়, সে ৩তলা ফাউন্ডেশনে নতুন দোকানঘর এর কাজ করছে। এ জন্য সন্ত্রাসী হানিফ তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদাদাবি করে আসছে। ঘটনার দিন দুপুরে কমলনগরের চিহ্নিত সন্ত্রাসী নেয়ারির বাপের বাড়ির নুরুল হকের ছেলে হানিফ ও তার বাহিনীর সদস্য নুরুল আমিন, বারেক মেস্তুরী বাড়ির বারেক, দুলুগ বাড়ির বিধান চন্দ্র দাস ও মনির হামলা চালায়। হামলা ডা: ইউসুফের নির্মানাধীন পুরো অবকাঠামো ভেঙ্গে দেয়।

Advertisement

 

সেখানে থাকা ৩টন রড, ৫০ বস্তা সিমেন্ট এবং তার ভাই আবুল কালাম আজাদের কাছ থেকে ১৫ হাজার টাকা দামের একটি স্যামসাং মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় চাঁদা না দিয়ে আবার কাজ শুরু করলে প্রাণে হত্যার হুমকি দিয়ে যায়।ফোরকানিয়া বাজার কমিটির সেক্রেটিরী শাহাজান জানান হানিফ তার লোকজন নিয়ে জোর করে ডা: ইউসুফের দোকানঘর দখলের চেষ্টা ও ভাংচুর করে। মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার এস আই অনিমেষ এর সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here