সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৬৯ নং দুধঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.সিরাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যার নাসিমা আক্তার, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল হক ভূইয়া, গার্মেণ্ট মালিক মো. মাসুদুর রহমান, ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য অখিল উদ্দিন, মহিলা ইউপি সদস্য মোর্শেদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আশেক আলী ভূইয়া, হাজী আলাউদ্দিন, প্রধান শিক্ষক মো. ওয়াহিজ্জামান, বাবুল সর্দার, ইঞ্জিনিয়ার সামসুল হক, পিয়ার আলী ভূইয়া প্রমূখ।
ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজনে ছিলেন আমির ভূইয়া, আবু কাউসার,সবুজ ভূইয়া, রাজু ভূইয়া, মেজু ভূইয়া, রোমান ভূইয়া, কাউসার মোল্লা, নাসির শিকদার, আবু কাউসার সর্দার প্রমূখ।
