উজিরপুরে আওয়ামীলীগে যোগদান নিয়ে তৃনমূল নেতাকর্মীদের ক্ষোভ ও উৎকন্ঠা।

0
1328

.উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আওয়ামীলীগে একের পর এক যোগদান নিয়ে তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকন্ঠার দেখা দিয়েছে। আর এ গন যোগদানকে কাজে লাগিয়ে কিছু অপরাধী চক্র, মাদক বিক্রেতা, সন্ত্রাসী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলে যোগদান করে সুযোগ খুজছে। গত ১০ এপ্রিল বি.এন খান ডিগ্রি কলেজ মাঠে যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বি.এনপি নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুর আস্থাভাজন ব্যক্তি শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ুন কবিরের নেতৃত্বে যোগদান করে পূর্ব ধামুরা গ্রামের রব কসাই এর ছেলে চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী ০৩নং ওয়ার্ড যুবদল সভাপতি সুজন কসাই(৩০) ও একই গ্রামের মনু বালীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, জুয়ারী ০৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক স্বপন বালী(৩০)। তিনি ইতিমধ্যে জুয়া ও মাদক বিক্রয়ের অপরাদে উজিরপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন, দলে নতুন যোগদান করা ভাল। তবে সন্ত্রাসী মাদক বিক্রিতা ও অপরাদীদের দলে নিলে দল ক্ষতিগ্রস্থ হবে। আমাদের নেতাদের না জানিয়ে চেয়্যারম্যান কতিপয় মাদকসেবী ও সন্ত্রাসীদের দলে যোগদান করিয়াছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here