হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) এতে অর্থাৎ সূরা আন-নাজমের সিজদা করেছেন। তাঁর সঙ্গে মুসলিম, মুশরিক, জিন্ ও মানুষ (যারা ছিল) সকলেই সিজদা করেছে।
এ বিষয়ে ইবনে মাসউদ ও আবূ হোরায়রা (রা:) থেকেও হাদীস বর্ণিত রয়েছে।
(হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: ইবনে আব্বাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান-সহীহ।)
কতক আলিম এ হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা সূরা আন নাজমে সিজ্দা এ তিলাওয়াত রয়েছে বলে মনে করেন। কতক সাহাবী ও অপরাপর আলেম বলেন: আল- মুফাস্সাল সূরাসমূহে কোন সিজ্দা নেই। এ হল মালিক (র:) এর বক্তব্য। তবে প্রথমমোক্ত অভিমতটি অধিকতর সহীহ। ইমাম ছাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (র:) ও এই অভিমত ব্যক্ত করেছেন।
(তিরমিযী শরীফ- হাদীস নং ৫৭৫)
আমরা বেশি বেশি হাদীস পড়বো।
আমার হাদীসের জ্ঞান অর্জন করবো।

