হযরত যায়েদ ইবনে ছাবিত (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) কে আমি সূরা আন্-নাজ্ম পাঠ করে শুনিয়েছি। তিনি এতে কোন সিজ্দা দেননি।
(হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: যায়েদ ইবনে ছাবিত (রা:) বর্ণিত হাদিসটি হাসান-সহীহ।)
কোন কোন আলেম এ হাদীসটি ব্যাখায় বলেন: এখানে রাসূলুল্লাহ (সা:) সিজদা করেননি, কারণ যায়েদ ইবনে ছাবিত (রা:) তিলাওয়াত করার সময় সিজদা করেন নি তাই রাসূলুল্লাহ (সা:) ও সিজদা করেননি।
আলেমগণ বলেন: সিজদার আয়াত তিলাওয়াত করতে যে ব্যক্তি শুনবে তার উপরও সিজদা করা ওয়াজিব। তারা এই ব্যক্তির জন্যও সিজদা না করার অনুমতি দেননি। তারা আরো বলেন: কারো যদি সিজদার আয়াত শোনার সময় উযূ না থাকে তবে সে যখন উযূ করে তখন সে সিজদা করবে। এ হল সুফিয়ান ছাওরী, কূফাবাসী আলেমগণ (ইমাম আবূ হানীফা) ও ইছহাক (র:) এর অভিমত।
(তিরমিযী শরীফ- হাদীস নং ৫৭৬)
আমরা বেশি বেশি হাদীস পড়বো।
আমার হাদীসের জ্ঞান অর্জন করবো।

