দাপা আর্দশ উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ মোবারক হোসেনের পিতা হাক্কানী আঞ্জুমান এর অন্যতম সংগঠক সূফী আলহাজ্ব মোঃ আবেদ এর ঘনিষ্ট সহচর নারায়ণগঞ্জ হাক্কনী আঞ্জুমানের প্রতিষ্ঠাতা, পিলকুনী রহমত মঞ্জিল মসজিদ ও দাপা বায়তুল হাম্দ মসজিদের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা বিশিষ্ট সমাজসেবকও ধর্মবীরু সূফী আলহাজ্ব মোঃ তোজাম্মেল আলী গত ২১শে অক্টোবর ২০১৬ইং রাত ৩.০০ ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন। সূফী আবেদ কনিষ্ট পুত্র পীরজাদা, আলহাজ্ব এ.কে.এম.বরকতউল্লাহ। মানণীয় প্রধানমন্ত্রী সাবেক ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মমতাজ হোসেন, কেন্দ্রীয় শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ, ফতুল্লা ইউনিয়ন চেয়ারম্যান, আলহাজ্ব লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওমীলীগ নেতা এইচএম ইসহাক, ফতুল্লা থানা আওমীলীগ নেতা সানাউল্লাহ, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা কৃষক লীগ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান আবুল, ফতুল্লা থানা বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন এর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন জুয়েল। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন পীরজাদা আলহাজ্ব হাফেজ আব্দুল আজিজ আল হবিবী, সোনারগাঁ। এছাড়া মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার মুসল্লীগণ জানাজায় অংশগ্রহন করেন।
