কামরুল হাসানঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের আমেজে শিল্পা অঞ্চল সাভার-আশুলিয়াতে (ঢাকা-১৯) ভোট গ্রহণ শেষ হয়েছে । সুষ্ঠ ও সুন্দরভাবে ৭০ শতাংশ ভোট অধিকার প্রয়োগ করেছে ভোটাররা । রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের নাগরিক অধিকার প্রয়োগ করে যোগ্য নেতা নির্বাচনে জন্য কেন্দ্রগুলোতে উৎসবে সরগরম দেখা গেছে ।
ঢাকা-১৯ আসনের সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা.সালাউদ্দিন বাবু সকালে দেওয়ান ইদ্রিস কলেজে ভোট প্রদান করেন । অন্যদিকে এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান সাভার সরকারি কলেজে ভোট অধিকার প্রয়োগ করেন । এই সংসদীয় আসনে রয়েছে সাড়ে ৭ লক্ষের বেশি ভোটার । তবে নারী ও পুরুষ ভোটারদের মাঝে নির্বাচনী উৎসবমূখর পরিবেশ লক্ষ্য করা যায় । তবে একাদশ সংসদীয় নির্বাচনের ভোটারদের শতকরা অংশ গ্রহণ অতীতের তুলনা ছাড়িয়ে । তবে সাভার উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান জানান, সুষ্ঠ ও সুন্দর ভাবে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে । সকাল থেকে বিকেল ৪ টা পযর্ন্ত নির্বাচনী কোনও সহসিংতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি । শান্তিপূর্ণভাবে ঢাকা-১৯ সংসদীয় আসনে ৭১ শতাংশ ভোট গ্রহণ শেষ হয়েছে । বর্তমানে ভোট গণনার কাজ চলছে বলেও জানান তিনি ।

