ঢাকা ১৯ আসনের বিপুল ভোটে জয়ী ডা.এনামুর রহমান

0
956
কামরুল হাসানঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা: এনামুর রহমান দ্বিতীয়বার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি  ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন তাদের নেতাকে। রবিবার সন্ধ্যা থেকে  সোমবার সন্ধ্যা পর্যন্ত এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্ত্বরে সাংসদ ডা. এনামুর রহমানের নির্বাচনী ক্যাম্পে এসে আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ব্যক্তি ডা: এনামুর রহমান এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্য মো: আব্দুল আউয়াল, ওসি তদন্ত জাকারিয়া, ঢাকা জেলা ডিবি (উত্তর) ওসি এফ এম সায়েদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement

সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গৌবিন্দ আচার্য্য’র নেতৃত্বে সাংসদ ডা: এনামুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আরিফুর রহমান, সহ-সভাপতি সৌমিত্র মানব, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলী, অর্থ সম্পাদক তৌকির আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক এস এম সবুজ, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, মো: জাহিদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আসাদুজ্জামান নিয়ামত, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আজিম উদ্দিন, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহম্মেদ, এস এ টিভির প্রতিনিধি রুপোকুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এদিকে ডা: এনামুর রহমানকে শুভেচ্ছা জানান, আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু’র নেতৃত্বে আশুলিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ডা: এনামুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য চ্যানেল টোয়েন্টিফোর-এর রিপোর্টার অপু ওহাব, চ্যানেল আই এর রিপোর্টার জাকির হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি এইচ এম মিলন, এটিএন নিউজের রিপোর্টার জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত। সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানার নেতৃত্বে সদর ইউনিয়নের এলাকাবাসীকে নিয়ে ডা: এনামকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন রানাসহ অনেকে। সাভার বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রুহুল আমিন রাহুলের নেতৃত্বে ডা: এনামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়াও সাংসদ এনামকে ফুলেল শুভেচ্ছা জানান তার স্ত্রী রওশন আরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here