সুরা বাকারাহ ১২৬-১৩০ নং আয়াত এর বাংলা উচ্চারণ এবং অর্থ

0
2397

2:126 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ = قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ আরবি উচ্চারণ ২.১২৬। অইয্ ক্বা-লা ইব্রা-হীমু রব্বিজ্ব্‘আল্ হা-যা- বালাদান্ আ-মিনাওঁ র্অযুক্ব্ আহ্লাহূ মিনাছ্ ছামারা-তি মান্ আ-মানা মিন্হুম্ বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-র্খি ; ক্বা-লা অমান্ কাফারা ফাউমাত্তি‘উহূ ক্বালীলান্ ছুম্মা আদ্ব্ত্বোর্য়ারুহূয় ইলা- ‘আযা-বিন্না-রি অবিসাল মার্ছী। বাংলা অনুবাদ ২.১২৬ আর স্মরণ কর, যখন ইবরাহীম বলল, ‘হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিয্ক দিন যারা আল্লাহ ও আখিরাত দিবসে ঈমান এনেছে’।

Advertisement

তিনি বললেন, ‘যে কুফরী করবে, তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব। অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব। আর তা কত মন্দ পরিণতি’।

2:127 وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

আরবি উচ্চারণ ২.১২৭। অইয্ ইর্য়াফা‘উ ইব্রা-হীমুল্ ক্বাওয়া-‘ইদা মিনাল্ বাইতি অইস্মা-‘ঈল্; রব্বানা-তাক্বাব্বাল্ মিন্ ; ইন্নাকা আনতাস্ সামী‘উল্ ‘আলীম্। বাংলা অনুবাদ ২.১২৭ আর স্মরণ কর, যখন ইবরাহীম ও ইসমাঈল কাবার ভিত্গুলো উঠাচ্ছিল (এবং বলছিল,) ‘হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী’।

2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

আরবি উচ্চারণ ২.১২৮। রব্বানা- অজ্ব্‘আল্না- মুস্লিমাইনি লাকা অমিন্ র্যুরিয়্যাতিনা- উম্মাতাম্ মুস্লিমাতাল্লাকা অআরিনা-মানা-সিকানা-অতুব্ ‘আলাইনা-ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-র্বুরাহীম্।

বাংলা অনুবাদ ২.১২৮ ‘হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত কওম বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু’।

2:129 رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ = إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

আরবি উচ্চারণ ২.১২৯। রব্বানা-অব্‘আছ্ ফীহিম রাসূলাম্ মিন্হুম্ ইয়াত্লূ ‘আলাইহিম্ আ-ইয়া-তিকা অইয়ূ‘আল্লিমুহুমুল্ কিতা-বা অল্ হিক্মাতা অইয়ুযাক্কী হিম্; ইন্নাকা আন্তাল্ ‘আযীযুল্ হাকীম্।

বাংলা অনুবাদ ২.১২৯ ‘হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়’।

2:130 وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ

আরবি উচ্চারণ ২.১৩০। অমাইঁ ইর্য়াগাবু ‘আম্মিল্লাতি ইব্রা-হীমা ইল্লা- মান্ সাফিহা নাফ্সাহ্; অলাক্বাদিছ্ ত্বোয়াফাইনা-হু ফিদ্দুন্ইয়া- অইন্নাহূ ফিল্ আ-খিরাতি লামিনাছ্ ছোয়া-লিহীন্।

বাংলা অনুবাদ ২.১৩০ আর যে নিজকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here