সুরা বাকারাহ ১১১-১১৫ নং আয়াত এর বাংলা উচ্চারণ এবং অর্থ

0
1508

2:111 وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ আরবি উচ্চারণ ২.১১১। অক্বা-লূ লাইঁ ইয়াদ্খুলাল্ জ্বান্নাতা ইল্লা- মান্ কা-না হূদান্ আও নাছোয়া-রা-; তিল্কা আমা-নিয়্যুহুম্; ক্বুল্ হা-তূ বুরহা-নাকুম্ ইনকুনতুম ছোয়া-দিক্বীন্। বাংলা অনুবাদ ২.১১১ আর তারা বলে, ইয়াহূদী কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বল, ‘তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আস, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’। 2:112 بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

Advertisement

আরবি উচ্চারণ ২.১১২। বালা- মান্ আস্লামা অজ্ব্হাহূ লিল্লা-হি অহুওয়া মুহ্সিনুন্ ফালাহূয় আজ্বরুহূ ‘ইন্দা রব্বিহী অলা-খাওফুন ‘আলাইহিম অলা-হুম ইয়াহ্যানূন্। বাংলা অনুবাদ ২.১১২ হ্যাঁ, যে নিজকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।

2:113 وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كَذَلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ = فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ

আরবি উচ্চারণ ২.১১৩। অক্বা-লাতিল্ ইয়াহূদু লাইসাতিন্ নাছোয়া-রা-‘আলা-শাইয়্যিওঁ অক্বা-লাতিন্ নাছোয়া-রা- লাইসাতিল্ ইয়াহূদু ‘আলা- শাইয়্যিওঁ অহুম্ ইয়াত্লূ নাল্ কিতা-ব্; কাযা-লিকা ক্বা-লাল্ লাযীনা লা-ইয়া’লামূনা মিছ্লা ক্বাওলিহিম্ ফাল্লা-হু ইয়াহ্কুমু বাইনাহুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি ফীমা- কা-নূ ফীহি ইয়াখ্তালিফূন্।

বাংলা অনুবাদ ২.১১৩ আর ইয়াহূদীরা বলে, ‘নাসারাদের কোন ভিত্তি নেই’ এবং নাসারারা বলে ‘ইয়াহূদীদের কোন ভিত্তি নেই’। অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই, যারা কিছু জানে না, তারা তাদের কথার মত কথা বলে। সুতরাং আল্লাহ কিয়ামত দিনে যে বিষয়ে তারা মতবিরোধ করত সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন।

2:114 وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

আরবি উচ্চারণ ২.১১৪। অমান্ আΩলামু মিম্মাম্ মান‘আ মাসা-জ্বিদাল্লা-হি আইঁ ইয়ুয্কারা ফীহাছ্মুহূ- অসা‘আ-ফী খারা-বিহা-; উলা-য়িকা মা-কানা লাহুম আইঁ ইয়াদ্খুলূহায় ইল্লা-খা-য়িফীন্; লাহুম্ ফিদ্ দুন্ইয়া-খিয্ইয়ুওঁ অলাহুম ফিল আ-খিরাতি ‘আযা-বুন্ ‘আজীম্।

বাংলা অনুবাদ ২.১১৪ আর তার চেয়ে অধিক যালেম কে, যে আল্লাহর মাসজিদসমূহে তাঁর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরাণ করতে চেষ্টা করে? তাদের তো উচিৎ ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহাআযাব।

2:115 وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ

আরবি উচ্চারণ ২.১১৫। অলিল্লা-হিল্ মাশ্রিক্বুঅল্ মাগ্রিবু ফাআইনামা-তুওয়াল্লূ ফাছাম্মা অজ্ব্হুল্লা-হ্; ইন্নাল্লা-হা ওয়া-সি‘উন্ ‘আলীম্। বাংলা অনুবাদ ২.১১৫ আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই। সুতরাং তোমরা যে দিকেই মুখ ফিরাও, সে দিকেই আল্লাহর চেহারা। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here