সুনামগঞ্জে হাওর থেকে নিখোঁজ কর্মচারীর লাশ উদ্ধার

0
480

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জে হাওর থেকে নিখোঁজ কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম- আবু শান মিয়া (২৯)। সে নেত্রকোনা জেলার মদন উপজেলার তালুকখানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্ভর) দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হিরণ খানের বাড়িতে কর্মচারী হিসেবে দীর্ঘদিন যাবত কৃষিকাজ করতো আবু শান মিয়া। প্রতিদিনের মতো গত বুধবার (১ সেপ্টেম্ভর) সকালে বাড়ির পাশর্বর্তী জামাইকাটা হাওরে নৌকা নিয়ে গরুর জন্য ঘাস আনতে যায় আবু শান মিয়া। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে যায়নি। অনেক খোঁজাখুজি করেও কোথাও তাকে পাওয়া যায়নি।

Advertisement

অবশেষে বৃহস্পতিবার (২ সেপ্টেম্ভর) দুপুরে হাওরের পানিতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু কর্মচারী আবু শান মিয়ার মৃত কিভাবে হয়েছে তা জানা যানি। তার রহস্যজনক মৃত্যুর খবর তাৎক্ষনিক ভাবে জানাজানি হওয়ার পর থেকে এলাকায় জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন- উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর কর্মচারী আবু শান মিয়ার মৃত্যু আসল কারণ জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here