সাভারে তরুণীকে গলা কেটে হত্যা

0
514

কামরুল হাসানঃ সাভারে রুমা (২৭) নামের এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ রাজাশন সার্ড স্কুলের পাশ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুমা(২৭) মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রুমা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সে ভোরে ঘুম থেকে উঠতো। কিন্তু আজ না ওঠায় তার ঘরে যায় পরিবারের সদস্যরা। এসময় তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে  থানায় খবর দেই।  খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।  হত্যাকারীদের শনাক্ত করার  জন্য কাজ করছে পুলিশ। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here