সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ ২জন গ্রেফতার

0
650

প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতাসহ ২জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া (৫০) ও পাশর্^বর্তী চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম (২২)। আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এরআগে গতকাল সোমবার (১০ মে) বিকেলে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

Advertisement

এঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ওসি ইকবাল বাহার সাংবাদিকদের বলেন- শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দুদের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারকৃত ২জনকে সনাক্ত করা হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের ঘটনায় এপর্যন্ত মোট ৫৮জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here