সুনামগঞ্জে নিখোঁজে ৩দিন পর শিশুকন্যার লাশ উদ্ধার

0
622

প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জে নিখোঁজের ৩দিন পর পুকুরের পানিতে গলায় ওরনা পেছানো অবস্থায় এক শিশুকন্যার লাশ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম- পাপিয়া বেগম (১১)। সে জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের আবু বক্করের মেয়ে। গতকাল সোমবার (১০ মে) রাত ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত শনিবার (৮ মে) ভোরে শিশুকন্যা পাপিয়া বেগম আম কুড়ানোর জন্য বাড়ির বাহিরে যাওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। এঘটনার পর থেকে চারদিকে অনেক খোঁজাখুজির পর গতকাল সোমবার সন্ধ্যায় জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের তাজ

Advertisement

উদ্দিনের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে গলায় ওরনা পেছানো অবস্থায় শিশু পাপিয়া বেগমের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের খবর দিয়ে পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাজ্জাদুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- শিশু পাপিয়ার মৃত্যু রহস্যজনক। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এব্যপারে তদন্ত চলছে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here