সুনামগঞ্জে যৌথ উদ্যোগে লকডাউনের অভিযান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 61224

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (61224, 'post_views_count', '0')

0

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে করোনা ভাইরাস রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি নিষেধ মেনে চলা ও জন সচেতনতার লক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে প্রচার অভিযান করা হয়েছে। এউপলক্ষে আজ সোমবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক ও মার্কেট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন- আজ সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হয়েছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) থেকে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। লকডাউনের আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা।

Advertisement

প্রচার অভিযানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, মোঃ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর মডেল থানার ওসি মোঃ শহিদুর রহমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here