তাহিরপুর থানার পাশে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
495

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পাশে অভিযান চালিয়ে ১শত ৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- লাট মিয়া (২৫)। সে জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা। আজ সোমবার (২৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লাট মিয়াকে কারাঘারে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাহিরপুর উপজেলার থানা সংলগ্ন সঞ্জয় বর্মনের চায়ের দোকানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লাট মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাসি করে ল্যাক্সাস বিস্কুটের প্যাকেট থেকে ১শ ৪ পিস ইয়াবা পাওয়া যায়। থানার পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাটি জানা জানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

Advertisement

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লাট মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here