সুনামগঞ্জে মাদক ব্যবসায়ি ও ডাকাতসহ গ্রেফতার ৬

0
570

হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি ও ডাকাত সদস্যসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হল- জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলিদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫), জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর গ্রামের ধলাই উল্লাহর ছেলে জিয়াউল হক (৪০) ও একই গ্রামের মৃত সুকুর মুদকের ছেলে মিনু মুদক (২৮)।

Advertisement

আর গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হল- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ফকিরটিলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে আন্তঃ ডাকাত দলের সদস্য রুয়েল হোসেন বুশ (৩০), তার সহযোগী একই গ্রামের বিক্রম আলীর ছেলে জাম্বির আলী জম্বির (৩৫) ও জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে ডাকাতি মামলার আসামী শাহরিয়ার হোসেন টেন্ডার শাহীন (৪০)। আজ সোমবার (২২শে ফেব্রæয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে ৬জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আজ সোমবার ভোরে ও গতকাল রবিবার রাত ২টায় পৃথক অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজা ও ৩লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করাসহ ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here