ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কণ্ঠ রোধের প্রতিবাদে সুনামগঞ্জে কবিতা মিছিল

0
624

হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক ও প্রগতিশীল মানুষের কন্ঠরোধের প্রচেষ্টার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কবিতা মিছিল করেছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। গতকাল রবিবার (২১শে ফেব্রæয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত কবিতাকে ফেস্টুন,প্লেকার্ডে ও কন্ঠে ¯েøাগান বানিয়ে একটি প্রতিবাদ মিছিল নিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংস্কৃতিকর্মীরা। ব্যতিক্রমী এই কবিতা মিছিলকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ।

Advertisement


সলিল চৌধুরী, সুকান্ত ভট্টাচার্র্য্য, ইসতেকলাল হোসেন ও আল মাহমুদসহ আরো গুনী কবিদের কবিতা দিয়ে প্রতিবাদের ¯েøাগান তৈরি করে রাস্তায় নেমে গর্জন তোলেন সংস্কৃতিকর্মীরা।
সুনামগঞ্জের আবৃত্তি সংগঠন সত্যশব্দ কর্তৃক আয়োজিত প্রতিবাদী কবিতা মিছিলের পরিচালনা করেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও নাট্যকর্মী দেবাশীষ তালুকদার শুভ্র। এসময় তাদের সাথে একমত পোষন করে মিছিলে যোগ দেয় প্রসেনিয়াম নাট্য সংগঠন। এছাড়াও শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সব শ্রেণী পেশার মানুষ প্রতিবাদী কবিতা মিছিলে অংশগ্রহণ করেন।


এব্যাপারে সত্যশব্দ সংগঠনের প্রতিষ্ঠাতা দেবাশীষ তালুকদার শুভ্র সাংবাদিকদের বলেন- ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার প্রতি আমাদের ভালবাসা প্রকাশ করেনা। ভাষা আন্দোলন নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার সাহস যোগায়।
কবিতা কেবল কবিতা নয়।

কবিতা হচ্ছে ¯েøাগান, বিদ্রোহ ও দাবি আদায়ের ভাষা। কিন্তু ডিজিটাল আইনের মাধ্যমে দেশের প্রগতিশীল সংস্কৃতি ও সাহিত্যকর্মীসহ সাংবাদিকদের কন্ঠরোধে করার চেষ্টা করা হচ্ছে। সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নানা দাবি জানিয়ে আমারা এই ব্যতিক্রমী প্রতিবাদী কবিতা মিছিলের আয়োজন করেছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here