সুনামগঞ্জে প্রতিপক্ষের দায়ের আঘাতে এক শিশুর মৃত্যু

0
433

মোজাম্মেল আলম ভূঁইয়া-:সুনামগঞ্জে প্রতিপক্ষের দায়ের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুর নাম- দূর্জয় মিয়া (৩)। সে জেলার ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর-নোয়াগাঁও গ্রামের ছালেক মিয়ার ছেলে। শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের আবিদনগর-নোয়াগাঁও গ্রামের ছালেক মিয়া ও জয়নাল মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তারই জের ধরে শনিবার ( ২৮ আগষ্ট) দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষ জয়নাল মিয়া বটি দা দিয়ে ছালেক মিয়াকে আঘাত করলে সেই শিশু দূর্জয় মিয়ার মাথায় লাগে।

Advertisement

এঘটনায় ওই শিশু গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর বক্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার জাহিদ মৃত বলে ঘোষনা করেন। এঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব সাংবাদিকদের বলেন- মৃত শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here