কলাপাড়ায় নয় বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা অভিযুক্ত আটক

0
613


সৈয়দ মো.রাসেলঃ পটুয়াখালীর কলাপাড়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গাজী ইসতিয়াক (৪০) নামে এক লম্পট কে পুলিশ আটক করেছে । শনিবার দুপুর সোয়া ১ টার দিকে পৌরশহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকা থেকে তাকে আটক করা হয় । গাজী ইসতিয়াক উপজেলার মধ্যটিয়াখালী গ্রামের মৃত গাজী মোস্তফার ছেলে । এ ঘটনায় শিশুটির মা ঝুমুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.নজরুল ইসলাম জানান,আসামী গাজী ইসতিয়াক পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো.মিজান খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে আসছে । তাদের থাকার কক্ষ পাশাপাশি হওয়ায় গাজী ইসতিয়াকের কক্ষে শিশুটি যাতায়াত করতো । ঘটনার দিন দুপুরে পুনরায় ইসতিয়াকের কক্ষে গেলে শিশুটিকে সে ধর্ষনের চেষ্টা চালায় । এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে থানায় খবর দেয় । পরে পুলিশ তাকে আটক করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here