সুনামগঞ্জে পাসপোর্ট অফিসের দুই দালালের কারাদন্ড

0
666

মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ২ দালালকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত দালালরা হলো- মোঃ খোকন মিয়া (৩৫) ও মোঃ আব্দুল গনি পাঠান (৪৪)। তারা সুুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। গত রবিবার (৫ সেপ্টেম্ভর) সন্ধ্যায় তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে। এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত পাসপোর্ট অফিসে র‌্যাব ৯এর সিপিপি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কমাান্ডার সিঞ্চন আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এসএম রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ দালালকে গ্রেফতার করা হয়। তারা পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়াসহ নানান ভাবে হয়রারী ও ব্লেকমেইল করতো। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এসএম রেজাউল করিম দুই দালালকে কারাদন্ড দেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here