সুনামগঞ্জে কিশোরী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

0
645

প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম- সুমন মিয়া (২৫)। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ধর্ষিতা কিশোরী তার নানীর বাড়িতে বসবাস করতো। গত রবিবার (১৪ই মার্চ) সন্ধ্যায় ওই কিশোরীর বাবা মা কাজের সন্ধানে বাহিরে যাওয়ার পর প্রতিবেশী সুমন মিয়া ওই কিশোরীকে বিয়ের করার প্রলোভন দেখিয়ে পিঠাপই গ্রামের ফারুক মিয়ার পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Advertisement

এঘটনার প্রেক্ষিতে গতকাল বুধবার (১৭ই মার্চ) রাতে ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) ভোরে সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান- ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here