দোয়ারাবাজার সীমান্তে ইয়াবাসহ ভারতীয় তিন নাগরিক গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59065

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59065, 'post_views_count', '0')

0

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ ভারতীয় ৩ নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- ভারতের মেঘালয় রাজ্যের সাইগ্রাফ থানার কালাকেট বস্তি গ্রামের মৃত প্রেমানন্দ দাসের ছেলে লিটন দাস (২৭), একই গ্রামের কার্তিক দাসের ছেলে সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের ছেলে সাদব দাস (৩০)। আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) বিকেল ৪টায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৭ই মার্চ) রাত ৮টায় জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আবুল কাহারের বসতবাড়ি থেকে ভারতীয় ৩ নাগরিক লিটন দাস (২৭), সুরঞ্জিত দাস (২৪) ও সাদব দাস (৩০) কে আটক করে র‌্যাব। পরে তাদের শরীর তল্লাশী করে ৩হাজার ৯শত ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এরপর আজ বৃহস্পতিবার (১৮ই মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ভারতীয় ৩ নাগরিককে থানায় সোর্পদ করে র‌্যাব।

Advertisement

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে করে সাংবাদিকদের বলেন- ইয়াবার চালানসহ গ্রেফতারকৃত ভারতীয়

৩ নাগরিককে বিরুদ্ধে র‌্যাব ৯ সিলেট কার্যালয়ের এসআই প্রণব রায় বাদী হয়ে ১৯৫২ সনের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশ করা ও ২০১৮ সানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here