মোজাম্মেল আলম ভূঁইয়া-: সুনামগঞ্জে জুয়া খেলার সময় দুতলা ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে আহত এক জুয়ারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত জুয়ারীর নাম- নজির আলী (৪০)। তিনি জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আছকর আলীর ছেলে। গতকাল বুধবার (১১ আগষ্ট) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মাসুক মিয়া (৪৫) নামের এক জুয়ারীকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজারে অবস্থিত আলা উদ্দিনের দুতলা ভবন প্রতিদিনে মতো ভাড়া নিয়ে গত মঙ্গলবার (১০ আগষ্ট) রাত ১২টায় জুয়ার আসর বসে। ওই সময় জুয়া খেলা নিয়ে জুয়ারীদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জুয়ারী নজির আলী ছাঁদ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- জুয়া খেলার সময় ছাঁদ থেকে পড়ে আহত ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ১জনকে গ্রেফতার করা হয়েছে, এব্যাপারে তদন্ত চলছে।

