সম্প্রতি মাদক ও বিকৃত যৌণ সরঞ্জামাদিসহ র্যাবের হাতে আটক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ সর্বশেষ চিত্রনায়িকা আঁচলের নায়ক হতে চেয়েছিলেন। ২০১৯ সালে নিজের জন্মদিনে ‘প্রিয়জন প্রয়োজন’নামে ওই ছবির ঘোষণা দিয়েছিলেন রাজ। সে সময় জানিয়েছিলেন ছবিটি নিজেই প্রযোজনা করবেন তিনি। ছবিটির পরিচালক হিসেবে সে সময় উল্লেখ করা হয় দেবাশীষ বিশ্বাসের নাম। জন্মদিনের ওই আয়োজনে পরিচালকও হাজির ছিলেন। ছবিটি চিত্রনাট্য লেখার কথা জানানো হয়েছিলো কলকাতার এনকে সলিলের। জন্মদিনের ওই আয়োজনে হাজির ছিলেন আঁচল। সে করতালিতে রাজের বিপরীতে নায়িকা হওয়ার বিষয়টিকে গ্রহণ করেছিলেন। পরে গণমাধ্যমে আঁচল বলেছিলেন, আমার বিপরীতে দুই নায়ককে দেখা যাবে। নজরুল রাজসহ আরো এক নায়ককে ছবিতে দর্শকরা দেখতে পাবেন। আরো চমক থাকবে এ ছবিতে।’ এদিকে রাজকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, রাজ একেক সময় একেক পরিচয়ে চলাফেরা করেন। কখনও চিত্রপরিচালক, কখনও ব্যবসায়ী আবার কখনও রাজনীতিবিদ।
প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনে গেছেন তিনি। নজরুল রাজকে আটক করা হয় সেখান যৌন উত্তেজক সমাগ্রীসহ বিদেশি মদ, ইয়াবা বড়ি, ‘সেক্স টয়’ উদ্ধার করা হয়।
বিশেষ ধরনের একটি বিছানাও পাওয়া গেছে সেখানে। তার মোবাইল ফোনে অসংখ্য তরুণীর পর্নো ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে নজরুল রাজের আটকের পর আঁচলের নামও বার বার উঠে আসছে মিডিয়াপাড়ায়।
একটি গণমাধ্যমেআচল পুলিশের নজরদারিতে আছেন বলে খবরও প্রকাশিত হয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে
আঁচল তার ফেসবুকে জানান, ‘মিথ্যা অপবাদ ধারালো ছুরির চেয়েও ভয়ংকর। কাউকে অপবাদ দেওয়ার আগে তার সত্যতা যাচাই করা উচিত।’

