সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় এক আমেরিকা প্রবাসীর মৃত্যু

0
689

ছাতক (সুনামগঞ্জ )প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আফরোজ আলী চান মিয়া (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার রা‌তে  সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।‌সে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আফরোজ আলী চান মিয়া
স্থানীয় সূত্রে জানা যায়,

Advertisement

রোববার রা‌তে আফরোজ আলী চান মিয়া তার ভুইগাঁওস্থ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে সিলেটেস্থ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামনে  দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আফরোজ আলী চান মিয়া গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতেই তার মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here