সিরাজগঞ্জ জেলা শহরের রেল কলোনি মহল্লা থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

0
818

সিরাজগঞ্জ জেলা শহরের রেল কলোনি মহল্লা থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে লাশ দু’টি উদ্ধার করা হয়।

Advertisement

নিহতরা হলেন- স্থানীয় রিকশাচালক আব্দুল মান্নানের স্ত্রী সুমি খাতুন (৪০) ও তাদের মেয়ে রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী মালা খাতুন (১৪)। সদর থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, এলাকার মানিক নামের এক ছেলের সঙ্গে মালার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে বিয়ের দাবিতে মেয়েটি মানিকের বাড়িতে গিয়ে ওঠে। পরে এলাকার মুরব্বিরা তাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করেন মান্নান। বুধবার বিকেলে মা ও মেয়ে রাগে-অভিমানে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here