ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেট থেকে ১৯টি ককটেল উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27917

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27917, 'post_views_count', '0')

0

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার ইউনিয়ন ভূমি অফিসের পরিত্যক্ত টয়লেট থেকে ১৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টির রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। কচুয়া থানার এসআই মো. ছাদেকুর রহমান জানান, বুধবার সকাল সোয়া ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুলবাহার বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ের টয়লেট থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গুলবাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ বলেন, বুধবার সকালে খবর পেয়ে দ্রুত অফিসে আসি। কে বা কারা এগুলো এখানে রেখেছে, তা আমাদের জানা নেই। নির্মাণ কাজের শ্রমিক বিল্লাল হোসেন জানান, বুধবার সকালে পুরাতন ভবন ভাঙার কাজ করার জন্য উপরে ছাদের মালামাল ভেঙে নিচে পড়লে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ককটেলের বিকট আওয়াজ শুনে লোকজন এসে ভিড় জমায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here