সিরাজগঞ্জে বাসচাপায় স্কুল ছাত্রর মৃত্যু

1
9043

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Advertisement

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে বাসচাপায় শাকিল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও শ্যামপুর মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান উজ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু শাকিল স্কুলে যাবার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী আল আকসা পরিবহনের  যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here