মোঃ আনোয়ার হোসেন (দাউদ)
যারা মানব সেবা করে তারাই প্রকৃত মানুষ। বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব এবং আদর্শের প্রতিক পুলিশ কর্মকর্তা এস.আই মোঃ বদিউর রহমান, আর সে সব ব্যক্তিদ্বয় সকল লোভ লালসা অর্থ মোহের উর্ধ্বে থেকে মানব সেবা করে যাচ্ছে। শুধু মানুষের সন্তুষ্টি নয় সৎ কর্মের মধ্যে দিয়েই একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সর্বদা দয়া, দক্ষিণা, ক্ষমা বিনিময়, সরলতা শিষ্টাচার ও সৎ গুনাবলীর অধিকারী হয়ে আছেন। তেমনি একজন ন্যায়পরায়ন সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান ঝিনাইদহ সদর, উপজেলার নারিকেল বাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ বদিউর রহমান। সত্য, ন্যায় আর অপরাধীদের বিরুদ্ধে নির্ভীক পথচলার শপথ নিয়েই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এই মহান পেশায় যোগদান করে।
কিন্তু অপ্রিয় হলেও সত্যিটা অনেকটাই আলাদা, কতিপয় পুলিশ সদস্য এই মহান পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজের আখের যোগাতে ব্যস্ত থাকে। তারাই হয় অপরাধীদের পথচলার সাথী। কিন্তু এতো প্রতিকুলতার মাঝেও পুলিশ বাহিনীর হাল ধরে রেখেছেন যিনি তিনি হলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর অহংকার এস.আই মোঃ বদিউর রহমান ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়ীয়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালন করে যাচ্ছে। তার কৃতিত্বের বর্ণনা যতই করিনা কেন সবই কম মনে হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, তথা সকল অপরাধমূলক কর্মকান্ড নারিকেল বাড়ীয়া পুলিশ ফাঁড়ি এলাকা থেকে সমূলে উৎপাটন করে একের পর এক সাফল্য তার হাত ধরে এসেছে। তিনি পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি আধুনিক বাহিনী গড়তে তার অবদান ও অসামান্য। তিনি বলেন পুলিশ বাহিনী এখন কোন দলীয় ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তি নই বরং সাধারণ জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত। যোগদানের পর থেকে এস.আই বদিউর রহমান শিখেছিলেন কিভাবে সাধারণ জনগণের দুঃখ-দুর্দশায় নিজের জীবন বাজি রেখে কাজ করে যেতে হয়। তার দেখানো পথে হাটতে শুরু করায় পুলিশ বাহিনীর উপর অত্র এলাকার সাধারণ জনগণের হারানো আস্থা ফিরে এসেছে। তারই প্রচেষ্টায় পুলিশ জনতা, জনতাই পুলিশ, এই কথাটি জনতা বিশ্বাস করতে শুরু করেছে। নারিকেল বাড়ীয়া পুলিশ ফাঁড়ির এলাকার সাধারণ মানুষ। ফাঁড়ির এ.এস.আই মোঃ সাইফুল ইসলাম ও অন্য সব পুলিশ সদস্য বলেন বদিউর রহমান স্যারের কৃতিত্ব বর্ণনা করার মতো কোন ভাষা আমাদের নেই। এস.আই বদিউর রহমান এই প্রতিবেদক-কে বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসাবে আমি অবশ্যই গর্বিত এবং সেই সাথে গর্বিত অফিসার ইনচার্জ ঝিনাইদহ সদর থানার জনাব মোঃ ইমদাদুল হক শেখ স্যারের মতো একজন মহান মানুষকে অভিভাবক হিসেবে পেয়ে আমি শেষ নিশ্বাস পর্যন্ত স্যারের সকল আদেশ পালন করে যাব।

