সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্বায় অটো রিকশাচালক নিহত

0
574

মোঃ আখতার রহমান ঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৫৫) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছে। গতকাল (২১/০৩/২০১৮) বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহজাহান আলী উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামের কাসেম মোল্লার ছেলে।

Advertisement

তাড়াশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান, মঙ্গলবার রাতে অটো রিকশাচালক শাহজাহান আলী তাড়াশ থেকে যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে তাড়াশ-কাউরাইল আঞ্চলিক সড়কের লিডো কিন্ডার স্কুলের কাছে পৌছলে পেছন থেকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে তিনি অটো রিক্সাচালক গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here