রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ্যাম্বুলেন্স আছে চালক নেই

0
664
Exif_JPEG_420

রেজাউল ইসলাম তুরান,রূপসা প্রতিনিধি : খুলনা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স আছে কিন্তু চালক নেই। যার কারনে রোগীদের নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। মঙ্গলবার (২০মার্চ) সকালে সরজমিনে হাসপাতালে গিয়ে জানা যায় রোগীদের সেবার জন্য যে গাড়ীটি আছে তা দীর্ঘ ৩-৪ মাস চালক না থাকায় বন্ধ রাখা হয়েছে।

Advertisement

 

এ নিয়ে কর্মচারীদের সাথে কথা বলে জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক জরুরী রোগী আসে যাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে যে এ্যাম্বুলেন্স চালক ছিল সে অবসার গ্রহণ করায় আমরা এ সেবা রোগীদের দিতে পারছি না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারেক-উর-রহমানের সাথে কথা বললে তিনি জানান আমরা এ বিষয়টি উর্ধ্বতর কর্মকর্তাদের জানিয়েছি কিন্তু তারা আমাদের কোন সন্তোষমূলক জবাব দিতে পারে নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here